ছবি: মোঃ মেহেদী হাসান তাসলিম।
সিলেটের শাহ আরেফিন মাজার থেকে চুরি করা পাথর বোঝাই একটি ট্রাক্টর-ট্রলি (কুত্তাগাড়ি) পুলিশ আটক করেছে। ট্রাক্টর-ট্রলির চালক মোঃ মেহেদী হাসান তাসলিম (২১), পিতা মোঃ তাজু মিয়া, মাতা জাহানারা বেগম, স্থায়ী ঠিকানা নোয়াগাঁও (কালাসাদক), কোম্পানীগঞ্জ থানা, জেলা সিলেট। তিনি একাধিক মামলার আসামি, যার মধ্যে রয়েছে নোয়াগাঁও চেকপোস্টে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা।
আজ ভোলাগঞ্জ সড়কের কোম্পানীগঞ্জ সদর স্থিত চেকপোস্টে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে শাহ আরেফিন মাজার থেকে চুরি করা পাথরসহ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতকে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিন মিয়া বেআইনীভাবে চুরি করা পাথর পরিবহনের দায়ে মোঃ মেহেদী হাসান তাসলিমকে মোবাইল কোর্টে হাজির করেন। মোবাইল কোর্ট ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, “আটককৃত মোঃ মেহেদী হাসান তাসলিম দীর্ঘদিন ধরে চুরি ও অগ্নিসংযোগসহ একাধিক মামলার সঙ্গে জড়িত। আজ তাকে পাথরসহ আটক করা হয়েছে এবং মোবাইল কোর্টে এক বছরের সাজা প্রদান করা হয়েছে। মামলার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পুলিশ ও স্থানীয়রা বলছেন, মাজার থেকে পাথর চুরির ঘটনা বহুদিন ধরে এলাকায় সমস্যা তৈরি করছিল।