প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫ ২২:২৮ (শনিবার)
চুনারুঘাটে আওয়ামী লীগ ফের নেতা গ্রে’ফতার

ছবি: ওয়াহেদ আলী মাষ্টার

চুনারুঘাট উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেতা ওয়াহেদ আলী মাষ্টার (৪৫) আবারও গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টায় চুনারুঘাট ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে শায়েস্তানগরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ওয়াহেদ আলী চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মৃত মকসুদ আলীর পুত্র। এর আগেও বৈষম্য মামলায় গ্রেফতার হওয়া এই নেতা অদৃশ্য কারণে বেরিয়ে যান। সংবাদ প্রকাশের পর পুলিশ তাকে খুঁজতে থাকে।

সদর থানায় হস্তান্তর করা ওয়াহেদ আলীর বিরুদ্ধে ছাত্রজনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, ডেভিল মামলায় তিনি আত্মগোপনে ছিলেন। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।