প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫ ২১:২৬ (মঙ্গলবার)
বৃটিশ বাংলাদেশি ব‍্যান্ড দল প‍্যানটাটনিকের প্রথম মৌলিক গান রিলিজ

ছবি: ব‍্যান্ড দল প‍্যানটাটনিক

প্রথমবারের মতো মৌলিক গান নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছে বৃটিশ বাংলাদেশি ব‍্যান্ড দল প‍্যানটাটনিক।

শনিবার (১৫ নভেম্বর) ইস্ট লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প‍্যানটাটনিকের সকল সদস্যরা উপস্থিত হন গানটি সম্পর্কে বিস্তারিত জানাতে।

অশনিসংকেত শীরনামের এই গানটি ফেসবুক ইউটিউব সহ দশটি প্লাটফর্মে রিলিজ করা হয়েছে।

দেশে ফেলে আসা স্মৃতিময় দিনগুলোর একটি প্রতিচ্ছবি মুলত এই গান। গানটির গীতিকার ও বেইজে ছিলেন রনি, কণ্ঠ দিয়েছেন আরিফ, লিড গিটারে ছিলেন অনুপ, গিটার এবং ভোকাল ফিজওয়ান, ড্রাম বাজিয়েন সাজ্জাদ।

গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ট‍্যালেন্ট এন্ড ক্রিয়েটিভিটি’র কর্ণধার তিতাস কাজী বলেন, `এই গানটি নির্মাণ করতে তাদের এক বছরের বেশি সময় লেগেছে।' 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল জাকি স্বপন, নাগিফ সালভাহ, অমি ইসলাম ও তানিম।

এখানে উল্লেখ্য, ব‍্যান্ড দল প‍্যানটাটনিক প্রায় এক যুগ ধরে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে জনপ্রিয়তা ধরে রেখেছে।