ছবি: সংগৃহিত
হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, ‘বাংলাদেশের মানুষের এই মূহূ্র্তে প্রধান চাহিদা হচ্ছে উৎসব মুখর পরিবেশে একটা জাতীয় নির্বাচন। যেখানে তাদের পছন্দের প্রার্থীকে গোপন ভোট দিয়ে জনপ্রিতিনিধি নিবার্চিত করবে।তাদের ভোটে নিবার্চিত জনপ্রিতিনিধি ও সরকার তাদের মনের কথা বুঝবে এবং সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে। শহীদ রাষ্ট্রিপতি জিয়াউর রহমানের সৃষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের গণ মানুষের দল। বিএনপির ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাঁড়ানো।বিএনপি কখনও পালিয়ে যায় না। শত অত্যাচার-নির্য়াতন সহ্য করে এদেশের মাটিতেই থাকা। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি বিগত সময়ে এমপি–মন্ত্রী না হয়েও এলাকার মানুষের পাশে থেকেছি, উন্নয়ন করেছি। এবার যদি আপনারা আমাকে রায় দিয়ে এমপি হওয়ার সুযোগ দেন, তাহলে আরও ব্যাপকভাবে আপনাদের জন্য কাজ করব। এলাকার বিভিন্ন সড়ক সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, অসহায় পরিবারের সহায়তা, চিকিৎসা ও সামাজিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। তাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনারা নিবার্চিত করুন, আমি আপনাদের উন্নয়ন দেব, সুখে-শান্তিতে বসবাস করার ববস্থা করব ইনশাল্লাহ।’
রবিবার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া (নোয়াহাটি) এলাকার তার সমর্থনে আয়োজিত এক নিবার্চনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন, ‘ফয়সল ভাই দীর্ঘদিন ধরে মাঠে–ময়দানে পরিশ্রম ও মানুষের সঙ্গে নিবিড় সম্পদ স্থাপন করেছেন। মানুষের সুখে-দুখে পাশে থেকে সাহস জুগিয়েছেন। আপদে-বিপদে এগিয়ে এসেছেন। তাই মাধবপুর-চুনারুঘাটের জনসাধারনকে মূল্যায়ন করে দেশনেত্রী বেগম খালেদা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। তাই আমাদের সকলকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া মহালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান আবুল ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহম্মদ রফিকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেতা জাহাঙ্গীর ভুইয়া, আব্দুর রাজ্জাক,লিটন মেম্বার, রিপন মিয়া, নুশরাত জাহান চাঁদনী, চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতা অবিরত বাগ্মী, হিরেশ ভট্রাচার্য হিরো, ধন মিয়া, বলু মিয়া প্রমুখ।
শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ধানের শীষ ও প্রার্থীর ছবি সম্বলিত রং-বেরংয়ের টি-শার্ট পড়ে মিছিল সহকারে জনসভাস্থলে এসে হাজির হয়।