ছবি: সংগৃহীত।
জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ।
দ্বাদশ মিনিটে শেখ মোরসালিনের টোকা গোলের মাধ্যমে এগিয়ে যায় বাংলাদেশ দল।
২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর ভারতকে হারানোর আনন্দ ২২ বছর পর ফের অনুভব করলো সমর্থকরা।
পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ, ভারতের পয়েন্ট ২।
ম্যাচ শুরুতে ধীর লয়ে খেললেও মোরসালিনের গোল গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তোলে। রাকিব হোসেনের পাস পেয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে জড়ান মোরসালিন।
ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলরক্ষা করে জয় নিশ্চিত করে।