প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫ ২১:২৮ (বুধবার)
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ

ছবি: সংগৃহিত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) রাজস্ব খাতভুক্ত ‘সাহায্যকারী’ পদে ১ হাজার ৫৯৬ জনকে নিয়োগ দেবে।

আগামী ২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।

পদের বিবরণ

পদের নাম: সাহায্যকারী

পদসংখ্যা: ১,৫৯৬

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান অথবা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/জিপিএ/সিজিপিএর নিচে গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)

বয়সসীমা: ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮–৩২ বছর হতে হবে।

আবেদন পদ্ধতি: প্রার্থীরা http://bpdb.teletalk.com.bd- ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: পরীক্ষা ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা—মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১০টা

আবেদন শেষ: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা

শর্তাবলি:

১. নিয়োগের পর প্রথম দুই বছরের মধ্যে নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ প্রশিক্ষণের ফলাফলের ভিত্তিতেই নিয়মিত নিয়োগ দেওয়া হবে।
২. প্রাথমিকভাবে কোনো কাগজপত্র লাগবে না; লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় মূল কাগজপত্র জমা দিতে হবে।
৩. পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখা যাবে www.bpdb.gov.bd এবং bpdb.teletalk.com.bd–এ।