প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ১৪:১৮ (শনিবার)
ভূমিকম্পে ৪ জনের মৃত্যু: আহত দুই শতাধিক

ছবি- সংগ্রহ

শুক্রবার সকালে ভূমিকম্পের ফলে র‌্যালিং ধ্বসে পড়ে ঢাকাসহ ৩ জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা, নরসিংদী, গাজীপুরে আহত হয়েছেন দুই শতাধিক।

 

পুরান ঢাকায় নিহত ব্যক্তিরা হলেন, রাফিউল ইসলাম (২০) , আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে মেহরাব হোসেন (১২)। রূপগঞ্জে ফাতেমা নামে ১০ মাসের এক শিশু মারা গেছে।

নিহত ব্যক্তিদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী বলে পরিবার জানিয়েছে। আবদুর রহিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রকোনায়। তিনি সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সকালে বলেন, ভূমিকম্পের সময় পুরান ঢাকার কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন ঘটনাস্থলে নিহত হন। তাঁরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন আহত হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।

নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে আহত হয়েছেন ১০ জন।

টেলিফোনে হতাহতের এসব খবর জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

সরজমিনে সকালে দেখা যায়, কসাইটুলিতে ২২/সি কেপিগোজ স্ট্রিট গলিতে রক্ত পড়ে আছে। পাঁচতলা ভবনে ভেঙে পড়া রিলিং সরাচ্ছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সজিব নামের একজন প্রথম আলোকে জানান, ‘ভমিকম্পের সময় সবাই ছুটাছুটি করছিল। পরে এখানে একজন শিশুসহ তিনজন গুরুতর আহত হয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস ঢাকা সদর জোন ১ এর জোন কমান্ডার এনামুল হক বলেন, ভবনের ভেতরে কেউ আটকা আছে কি না তাঁরা খোঁজ করছেন।