প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫ ২১:১৮ (বুধবার)
টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপিং প্রকাশ

ছবি: সংগৃহিত

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা আয়োজন করবে ভারত ও শ্রীলংকা। আইসিসির এই মেগা ইভেন্টের ড্র আগামী মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সম্ভাব্য গ্রুপিং ইতিমধ্যেই প্রকাশ করেছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ।

বিশ্বকাপের মোট চারটি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি দেশ, এবং প্রতিটি গ্রুপের প্রথম দুটি দল সুপার এইটে উঠবে।

প্রকাশিত সম্ভাব্য গ্রুপ অনুযায়ী-

ভারতের গ্রুপ: ভারত (ক্রমতালিকা নং ১), পাকিস্তান (৭), নেদারল্যান্ডস (১৩), নামিবিয়া (১৫) ও আমেরিকা (১৮)। এই গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়া অন্য কোনো টেস্ট খেলার দেশ নেই।

শ্রীলঙ্কার গ্রুপ: শ্রীলংকা (৮), অস্ট্রেলিয়া (২), জিম্বাবুয়ে (১১), আয়ারল্যান্ড (১২) ও ওমান (২০)। এখানে চারটি টেস্ট খেলার দেশ রয়েছে।

ইংল্যান্ডের গ্রুপ: ইংল্যান্ড (৩), ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল ও ইতালি (বাছাইপর্বের দল, ২৮)।

দক্ষিণ আফ্রিকার গ্রুপ: দক্ষিণ আফ্রিকা (৫), নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এই গ্রুপগুলোতে প্রতিটি দলের জন্য চ্যালেঞ্জ থাকবে, বিশেষ করে বাছাইপর্ব থেকে ওঠা দেশগুলো এবং গতবারের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা।