প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫ ২২:৩৮ (বুধবার)
ভূমিকম্প আতঙ্ক: সাময়িক বন্ধ হতে পারে ঢাবি

ছবি: সংগৃহিত

সাম্প্রতিক ভূমিকম্প ও আফটার শকের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধের কথা ভাবছে।

শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভূমিকম্প নিয়ে জরুরি আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের শীতকালীন ছুটি এগিয়ে এনে সাময়িক বন্ধ ঘোষণা করার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন, শিগগিরই প্রশাসনের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিষয়টি এখনও আলোচনাাধীন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জানিয়েছে, শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষ থেকে স্থলান্তর প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হোক।