ছবি: সংগৃহিত
কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনালে নেপালকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত।
রোববার (২৩ নভেম্বর) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে নেপালকে ৫ উইকেটে ১১৪ রানে আটকে দেয় ভারত। এরপর মাত্র ১২ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত ছিলেন ফুলা সারেন।
এই ম্যাচে ভারতের দাপুটে পারফরম্যান্সের কাছে বেশ ভুগতে হয় নেপালকে। পুরো ইনিংসে মাত্র একটি বাউন্ডারির দেখা পায় নেপাল।
এর আগে ভারত প্রথম সেমিফাইনালে শনিবার অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল, আর নেপাল পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে জয় লাভ করে ফাইনালে ওঠেছিলো।