প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫ ১৮:২৯ (বুধবার)
সিলেটের একজনসহ ডিআইজি হলেন পুলিশের ৩৩ কর্মকর্তা

সিলেট আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোঃ হুমায়ুন কবীর-সহ বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে একযোগে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

 বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

একটি প্রজ্ঞাপনে ৩১ জন ও অন্যটিতে আরও দুই কর্মকর্তাকে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এদিকে একই দিন, আজ বুধবার দেশের ৬৪ জেলায় পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) জারি করা আরেক প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতি ও বদলিকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে নড়াচড়া দেখা গেছে বলে জানা গেছে।