প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ ১৮:৫৬ (শনিবার)
আবেদ রাজাকে বিএনপির মনোনয়ন দাবিতে কুলাউড়ায় অনশন

ছবি: সংগৃহিত

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন প্রদানের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কুলাউড়া উপজেলার স্থানীয় ডাকবাংলো মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনশন কর্মসূচিতে অংশ নেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, অলিউর রহমান চৌধুরী শিবলু, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর সুফিয়া রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর রাজপথের আন্দোলনে ছিলেন আবেদ রাজা। আন্দোলন করতে গিয়ে তিনি কারাবরণও করেছেন। আমরা দলীয় মনোনয়ন প্রত্যাহার করে আবেদ রাজাকে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।’