প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ ১৯:৫৮ (বুধবার)
৪৫তম বিসিএসের নন-ক্যাডার ফল প্রকাশ, ৫৪৫ জনকে নিয়োগের সুপারিশ

ছবি: সংগৃহিত

৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিসিএস থেকে মোট ৫৪৫ জন প্রার্থীকে বিভিন্ন নন-ক্যাডার পদে সাময়িকভাবে (provisionally) নিয়োগের সুপারিশ করা হয়েছে।

ফলাফল অনুযায়ী, সবচেয়ে বেশি প্রার্থী- ৫০ জন- নবম গ্রেডে সমাজসেবা অফিসার পদে নিয়োগ পেয়েছেন।

পিএসসি জানায়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ৫৬৫টি শূন্য পদের বিপরীতে এবার ৫৪৫ পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এর আগে ২৬ নভেম্বর দিবাগত রাতে ৪৫তম বিসিএসের ক্যাডারভুক্ত চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।