প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫ ২২:০৪ (মঙ্গলবার)
রাষ্ট্রপতির ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি নিজ ফেসবুক আইডিতে নিশ্চিত করেছেন, `আমার ফেসবুক আইডি হ্যাকড।'

এর কিছুক্ষণ আগে তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ‘#Resignation’ লেখা একটি পোস্ট দেওয়া হয়। যেহেতু তার ফেসবুক প্রোফাইল অনলি ফ্রেন্ড হিসেবে রাখা আছে, তাই এই পোস্টটি শুধুমাত্র তার ফ্রেন্ডলিস্টের ব্যক্তিরাই দেখতে পেরেছেন।

রাষ্ট্রপতির ফ্রেন্ডলিস্টে থাকা একাধিক ব্যক্তি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে রাষ্ট্রপতির অফিস এবং সংশ্লিষ্ট প্রযুক্তি দল ফেসবুক আইডি সুরক্ষিত করার জন্য ব্যবস্থা নিচ্ছে।