প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৫১ (সোমবার)
সিলেটজুড়ে জু য়া র আসর : ১৩ জনকে ধরলো পুলিশ

সিলেট মহানগরীতে পৃথক অভিযানে জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে আনুমানিক সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন নরসিংহ টিলা কবরস্থানের সামনে ফুটপাতের পাকা রাস্তায় অভিযান চালায়। পুলিশ বলছে, অভিযানের সময় তীর শিলং জুয়া খেলার অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— সিলেট জেলার কোতোয়ালী থানার ভাতালিয়া এলাকার মৃত আমান উল্লাহর ছেলে বদরুল ইসলাম (৬১) এবং মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর থানার সরকার বাজার এলাকার দোলন দেবের ছেলে দিপু দেব (১৯)। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই দিন বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন রিকাবীবাজার এলাকায় ফুলকলির সামনে পাকা রাস্তায় আরেকটি অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, অনলাইন জুয়া খেলার সময় সেখান থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— সিলেট জেলার কোতোয়ালী থানার ঘাসিটুলা এলাকার ফকির মিয়ার ছেলে জিসান আহমেদ (১৯) এবং সিলেট জেলার বিয়ানীবাজার থানার উজানঢাকি এলাকার আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৫৯)। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া একই দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জালালাবাদ থানার এসআই (নিরস্ত্র) ফাইনূর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও পয়েন্ট এলাকায় বাদাঘাট তেমুখি রাস্তার পাশে ওয়ারিছ মিয়ার মার্কেটের একটি দোকানে অভিযান পরিচালনা করেন। পুলিশ বলছে, দোকানের ভেতরে জুয়া খেলার সময় নয়জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— সিলেট জেলার এয়ারপোর্ট থানার চাতলী বন্দ এলাকার মৃত হাসেম আলীর ছেলে আব্দুর রব (৪৫) ও মৃত আনিচ আলীর ছেলে আব্দুর কাহির (৪৫), নাজিরেরগাঁও এলাকার মৃত হারিচের ছেলে আব্দুল লতিব (৪০), মৃত আসিদ আলীর ছেলে হারিচ মিয়া (৪৫), মৃত আব্দুল মতলেবের ছেলে দেলোয়ার হোসেন (৫৫), মৃত মুক্তাদীরের ছেলে রকিব উদ্দীন (৩৮), কুমারগাঁও এলাকার মৃত আছর উদ্দীনের ছেলে মোঃ তোফাজ্জল (৪৫), নয়াখুরুমখোলা এলাকার লালু মিয়ার ছেলে আমীর আব্দুর শহীদ (৪০) এবং টুকেরগাঁও এলাকার মৃত ছালাক মিয়ার ছেলে ফাজিল আহম্মদ (৪৫)।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।