প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৪:০২ (সোমবার)
সিলেটে কবরস্থানের পাশে বসে জু*য়া খেলছিলেন তারা

সিলেট মহানগরে কবরস্থানের পাশে বসে জুয়া খেলার সময় দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সিলেট জেলার কোতোয়ালী থানার ভাতালিয়া এলাকার বাসিন্দা, মৃত আমান উল্লাহর ছেলে বদরুল ইসলাম (৬১) এবং মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর থানার সাধুহাটী সরকার বাজার এলাকার দোলন দেবের ছেলে দিপু দেব (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন নরসিংহ টিলা কবরস্থানের সামনে ফুটপাতের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তীর শিলং জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।