প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৫:৩৮ (সোমবার)
আনোয়ারকে ধরতে র‌্যাবের বিশেষ টিম আসলো সিলেটে

সিলেটে ঢাকা থেকে আসা র‌্যাবের একটি বিশেষ দলের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতককে আটক করা হয়েছে। র‌্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–৯ ও র‌্যাব–২ এর যৌথ দল বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন বিএডিসি সার গোডাউন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, আটককৃত ব্যক্তি ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানার শেখদি বটতলা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৮)। তিনি ডিএমপি ঢাকার কদমতলী থানায় দায়ের করা মাদক আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব বলছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব–৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।