প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫ ১২:১৭ (সোমবার)
সিলেটে আ.লীগ ও যুবলীগ নেতা আ ট ক

ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে সিলেট ও সুনামগঞ্জে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে আটক করেছে পুলিশ। 

এরমধ্যে গোলাপগঞ্জে যুবলীগের একজনকে আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বানিগাজী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত তারেক উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের মহরম আলীর ছেলে তারেক আহমদ (২৯)।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাইদ জানান, গ্রেফতারকৃত তারেক আহমদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল রবিবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর মানিকখিলা গ্রামের কপিল উদ্দিনের ছেলে ও ওই ইউনিয়নের সদস্য।

রোববার ভোরে উপজেলার শনির হাওড় তীরবর্তী ধুমাল থেকে তাকে আটক করে পুলিশ।

দুপুরে গ্রেফতার মোফাজ্জল হোসেনকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করেন।