প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬ ২০:৪৮ (বুধবার)
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৭ তারিখ ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের যৌথ আয়োজক শ্রীলংকা। এই দুই দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রোববার (৪ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান।

তবে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এ ছাড়া দলে নেই উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক ও পেসার রিপন মন্ডল। নির্বাচকরা ১৫ জনের দলে পাঁচজন পেসারকে অন্তর্ভুক্ত করেছেন।

বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দল হলো- লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম।

দল ঘোষণার পর শান্তর বাদ পড়া এবং নতুন নেতৃত্ব নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আসন্ন বিশ্বকাপে এই দল কতটা সফল হতে পারে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা।