প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬ ০৫:২৪ (সোমবার)
সিলেটে সোমবার (৫ জানুয়ারি) ভোর রাত ৪টা ৪৬ মিনিটে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার ধিং এলাকায় এবং এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।