সিলেটে এক ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাত ৪টা ৪৬ মিনিটে সিলেটসহ আশপাশের এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের নগাঁও জেলার ধিং এলাকায় এবং এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এরপর ভোর রাত ৪টা বেজে ৪৭ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পটি সংঘটিত হয় ভারতের আসাম রাজ্যে।
এর আগে ভোর ৪টা ৩ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর এলাকায় আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৯।
তিনটি ভূমিকম্পই সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হলেও এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাশাপাশি আগামী কয়েক ঘন্টা, কিংবা কয়েকদিনের মধ্যে এক বা একাধিক আফটার শক হওয়ার আশংকা রয়েছে।