প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬ ১৩:৫৭ (সোমবার)
সিলেটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ট ক

সিলেটে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক করা হয়েছে।

সিলেটের জালালাবাদ থানাধীন লন্ডনী রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি মামলার তদন্তে একজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে রোববার (৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তি সিলেট জেলার জালালাবাদ থানার কালীরগাঁও এলাকার মৃত আজম আলীর ছেলে আশ্রব আলী (৫৫)। তিনি জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। পুলিশ জানায়, মামলার তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিকে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।