প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬ ২১:০১ (বুধবার)
সিলেটের বিচারক এ.কে.এম কামাল উদ্দিনের স্মরণসভা ও দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

সিলেটের শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ.কে.এম কামাল উদ্দিনের প্রয়াণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সিলেট বিচার বিভাগের উদ্যোগে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ আয়োজন হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিলেটের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী।

স্মরণ সভায় বক্তরা এ কে এম কামাল উদ্দিন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের তৃতীয় ব্যাচের সদস্য এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ বিচারক (জেলা জজ), শিশু ধর্ষণ অপরাধ দমন ট্যাইব্যুনালে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেট বিচার বিভাগ শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্মরণ সভায় জেলা জজ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুম এ.কে.এম. কামাল উদ্দিনের সার্বিক চিকিৎসায় সহযোগিতা প্রদান করায় বাংলাদেশের প্রধান বিচারপতি, আইন মন্ত্রণালয় এবং সুপ্রীম কোর্ট প্রশাসন, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনসহ সকল বিজ্ঞ বিচারকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় সিলেটে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকগণ, জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য প্রদান করেন।

আলোচনা শেষে মরহুম এ.কে.এম. কামাল উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ.কে.এম. কামাল উদ্দিনের অসুস্থতা জনিত কারণে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ১৮ জানুয়ারি রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।