প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ ১৩:৫০ (বুধবার)
গণতন্ত্রের যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ের মধ্য দিয়ে : তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত কিরেছি। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে।

তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।

আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচার মুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।