ছবি: সংগৃহীত
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার আখলাক আহমেদ বলেছেন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়া সম্ভব বলে মন্তব্য করেন। মান অভিমান ভেদাভেদ ভুলে সকল নেতাকমীরা ঐক্যবদ্ধভাবে দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে মাঠে কাজ করতে হবে। খেলাফত মজলিস ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হচ্ছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির- এর বিজয় নিশ্চিত করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে ছাতকে খেলাফত মজলিসের উদ্যোগে উপজেলার সুলেমান কমিউনিটি সেন্টারে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইমান উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আকিকুর রহমান আকিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর সভাপতি তাজুল ইসলাম, জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় খেলাফত মজলিস বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।