প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:১৩ (রবিবার)
আলিয়া মাঠের মঞ্চে ডা. শফিকুর রহমান : তুলে ধরলেন দাঁড়িপাল্লা

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীতে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামীর শেষ নির্বাচনী জনসভা।

সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ জনসভা বিকেলে ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হবে। 

দলীয় সূত্র জানিয়েছে, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও এতে বক্তব্য রাখবেন।

ডা. শফিকুর রহমান বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মঞ্চে উপস্থিত হোন।