প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:০৭ (রবিবার)
ভিজিটর ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বার্তা

ছবি: সংগৃহীত

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কাজ করার অনুমোদন নেই বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় দূতাবাস এ তথ্য জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, বি-১/বি-২ (ভিজিটর) ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারেন। এর মধ্যে রয়েছে চুক্তি সংক্রান্ত আলোচনা ও দরকষাকষি করা এবং বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করা।

তবে ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

মার্কিন দূতাবাস আরও জানায়, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কার্যক্রমের বাইরে কোনো কাজ না করার আহ্বান জানানো হয়েছে।