প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:৪৯ (রবিবার)
লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল: রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: সাজু মারছিয়াং

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়াপুঞ্জি এলাকায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর 'পাহাড়িকা এক্সপ্রেস'।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

​সর্বশেষ খবর অনুযায়ী, ৫ ঘণ্টা ধরে ট্রেনটি বনের মাঝখানে আটকা পড়ে আছে। এর ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাশ জানান, যান্ত্রিক ত্রুটি সারিয়ে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।