প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:৫১ (সোমবার)
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এ ফল প্রকাশ করে।

এর আগে লিখিত পরীক্ষার ফল ২১ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল। লিখিত পরীক্ষায় মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। জেলাভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও একই সঙ্গে প্রকাশ করা হয়েছে।

ফলে দেখা গেছে, চট্টগ্রাম জেলায় সর্বাধিক ২ হাজার ৮০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এরপর কুমিল্লা থেকে ২ হাজার ৫৬৪ জন, কুড়িগ্রাম থেকে ২ হাজার ৪৬০ জন, দিনাজপুর থেকে ২ হাজার ৪২১ জন, গাইবান্ধা থেকে ২ হাজার ২৯৫ জন, সিরাজগঞ্জ থেকে ২ হাজার ১২৩ জন এবং সুনামগঞ্জ থেকে ২ হাজার ৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

গত বছরের ৫ ও ১২ নভেম্বরের বিজ্ঞাপনের আলোকে ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা ১ হাজার ৪০৮টি কেন্দ্রে ৯ জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হয়।

১৪ হাজার ৩৮৫ পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন আবেদন জমা পড়ে, যাদের মধ্যে ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষায় অংশ নেন।

তালিকা দেখুন।