ছবি: সংগৃহীত
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অনেক ভোটার এই মুহূর্ত স্মৃতি হিসেবে ধরে রাখতে চান, আবার প্রথমবার ভোট দেবেন এমন নতুন ভোটাররাও হয়তো ছবি তোলার আগ্রহ রাখবেন।
তবে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের বিষয়ে কিছু নিয়ম রয়েছে। নির্বাচনী কমিশন জানিয়েছে, ভোটের দিন ভোটার, প্রার্থী, এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন এবং ছবি তোলার অনুমতি থাকবে। তবে গোপন কক্ষে প্রবেশের সময় মোবাইল সঙ্গে নেওয়া বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
অর্থাৎ ভোটাররা বুথের গোপন কক্ষে ব্যালট পেপারে ভোট প্রদান করার সময় মোবাইল ব্যবহার করতে পারবে না। সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশ করলেও মোবাইল ব্যবহারের সুবিধা পাবেন না, তাই কেন্দ্রের ভেতরে ছবি বা সেলফি তোলার সুযোগ নেই।
নির্বাচন কমিশনের এই নির্দেশনা ভোটের সততা বজায় রাখা এবং গোপনীয়তা নিশ্চিত করার উদ্দেশ্যে জারি করা হয়েছে।