প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১১ (রবিবার)
সিলেটে ভোটের আগের রাতে অ*স্ত্র উ দ্ধা র

ছবি: ইমজা নিউজ

সিলেটে ভোটের আগের রাতে অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। বিয়ানীবাজার থানাধীন মোল্লাপুর এলাকা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) গোপন খবর পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং ১২ বোর শটগানের ০১টি লাল রঙের কার্তুজ উদ্ধার করেছে, র‌্যাব-৯ দাবি করেছে।

র‌্যাব-৯ জানান, বিয়ানীবাজার জেলার মোল্লাপুরের একটি আনারস বাগানের আশপাশে অস্ত্রশস্ত্র পাওয়া যেতে পারে, র‌্যাব-৯ দাবি করেছে, এরপর তারা রাত সাড়ে ১১টার  দিকে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।

র‌্যাব-৯ জানিয়েছে, এ ঘটনায় তাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এবং উদ্ধারকৃত শুটারগান ও শটগানের কার্তুজ বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।