প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৪৬ (শুক্রবার)
ছবি: সংগ্রহ
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের গোলাপগঞ্জ উপজেলায় ৫0 টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলায় ১০৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রথম ৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে এড. এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ৩২,৮২২ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ২৭,১৩০ ভোট। ব্যবধান ৫,৬৯২ ভোট।