ছবি: ইমজা নিউজ
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের পথে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নাছির উদ্দীন চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নির্বাচনে নিজের পরাজয় মেনে নিয়ে শিশির নিজের ভেরিফাইড ফেসবুক প্যাজে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচছা।’
উল্লেখ্য, বিএনপি মনোনীত প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী শিশির মনিরের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।