প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:১১ (শুক্রবার)
সিলেট-৩ আসনে বিজয়ী মোহাম্মদ আব্দুল মালিক

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আবদুল মালিক।

১৫১ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী মোহাম্মদ আবদুল মালিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৪৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু রিকশা প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৪০৯ ভোট।