ছবি: সংগ্রহ
সিলেটের ৬টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। জামায়াতের কোনো প্রার্থীই সিলেটে জয় পায়নি। ৫ টিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী। আর একটিতে জিতেছেন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান। বিএনপি জামায়াত ও তাদের সমর্থনে মনোনীত প্রার্থীরা ছাড়া সবাই জামানত হারিয়েছেন।
কাস্টিং ভোটের ২০% ভোট না পেলে জামানত হারাতে হয়। সে হিসেবে অধিকাংশ প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।
সিলেট-১ আসন
বিএনপি- খন্দকার আব্দুল মুক্তাদীর ১লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট। জামায়াত ইসলাম- মাওলানা হাবীবুর রহমান ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। গণ অধিকার পরিষদ- আকমল হোসেন ৩১৪ ভোট, ইসলামী আন্দোলন- মাওলানা মাহমুদুল হাসান ২ হাজার ৭০১ ভোট, বাসদ- প্রণব জ্যোতি পাল ১ হাজার ১৩৪ ভোট, সিপিবি- আনোয়ার হোসেন সুমন ৯০৮ ভোট, বাসদ (মার্কসবাদী)- সঞ্জয় কান্তি দাস ৮০১ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো. শামীম মিয়া ২৩৯
সিলেট-২ আসনে বিএনপি- তাহসীনা রুশদি লুনা ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। খেলাফত মজলিস- মুনতাসির আলী ৩৮ হাজার ৬৩৫ ভোট। জাতীয়পার্টি মাহবুবুর রহমান চৌধুরী ১ হাজার ৪২০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. আমির উদ্দিন ১ হাজার ৪০৮ ভোট। গণফেরাম মো. মুজিবুল হক ৬৩৭।
সিলেট-৩ আসনে বিএনপি -এমএ মালিক ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট। বাংলাদেশ খেলাফত মজলিস- মুসলেহ উদ্দিন রাজু পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট। স্বতন্ত্র মইনুল বাকের ২৯৭ ভোট। মোস্তাকিম রাজা চৌধুরী ৪ হাজার ১৯৯ ভোট। জাতীয় পার্টি মো. আতিকুর রহমান ২৬৩০ ভোট। ইসলামী আন্দোলন রেদওয়ানুল হক চৌধুরী ১৩৯১ ভোট।
সিলেট-৪ আসনে বিএনপি-আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। জামায়াত ইসলাম-জয়নাল আবেদিন ৭১ হাজার ৩৯১ ভোট। জহিরুল ইসলাম গণ অধিকার পরিষদ ৫৬১। মাওলানা সাঈদ আহমদ- ইসলামী আন্দোলন ২ হাজার ৭২৪। জাতীয় পার্টি মো মুজিবুর রহমান ডালিম ১ হাজার ৯৬৬।
সিলেট-৫ আসনে খেলাফত মজলিস-নেতা মুফতি আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট। জমিয়তে ইসলাম উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। বিএনপির বিদ্রোহী -মামুনুর রশিদ চাকসু মামুন ৫৭ হাজার ২৫১ ভোট। মুসলীম লীগ মো, বিলাল উদ্দিন ৩৭২ ভোট।
সিলেট-৬ আসনে বিএনপি-এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট। জামায়াত- মোহাম্মদ সেলিম উদ্দিন ১ লাখ ১ হাজার ৫৫৯ ভোট। গণ অধিকার পরিষদ জাহিদুর রহমান ১ হাজার ৩৮৬ ভোট। জাতীয় পার্টি মো. আব্দুন নূর ১ হাজার ১৭০ ভোট। জমিয়ত ইসলাম (স্বতন্ত্র) মাওলানা ফখরুল ইসলাম ২৩ হাজার ৮৪৬ ভোট।