প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:৫৮ (শনিবার)
সিলেট জেলা বিএনপির উদ্যোগে নির্বাচনী বিজয় উপলক্ষে দোয়া

ছবি: সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যক আসনে বিজয় অর্জন করায় সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

এই উপলক্ষে শুক্রবার (বাদ আসর) সিলেট জেলা বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে দোয়া আয়োজন করা হয়। দোয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।

সিলেট জেলা বিএনপির  সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, নির্বাচনী বিজয় উপলক্ষে কোনো আনন্দ মিছিল বা সভা আয়োজন করা হবে না। বরং শান্তিপূর্ণভাবে দোয়ায় অংশগ্রহণের মাধ্যমে উদযাপন করা হবে।