ছবি: সংগৃহীত
ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ পাদুকা উৎসবের আয়োজন করা হয়েছে। এই পাদুকা উৎসব সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে অবস্থিত করেরপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৬টা ০১ মিনিটে শুভ অধিবাস, সন্ধ্যা ৭টা ০১ মিনিটে বিশেষ প্রার্থনাসভা, পরিবেশনায়: শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ভক্তবৃন্দ পরিষদ, রাত ৮টা ৩১ মিনিটে অধিবাস কীর্ত্তন।
২৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা ০১ মিনিটে ঊষাকীর্ত্তন, সকাল ৭টা ০১ মিনিটে বিশেষ পূর্জা-অর্চ্চনা আরম্ভ, সকাল ৮টা ০১ মিনিটে অঞ্জলি প্রদান, সকাল ৯টা ০১ মিনিটে বাল্যভোগ নিবেদন, সকাল ১০টা ০১ মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ, সকাল ১১টা ০১ মিনিটে বিশ্বশান্তি ও মানবকল্যাণে সমবেত মৌনধ্যান, সকাল ১১টা ৩১ মিনিটে শ্রীমদ্ভগবতগীতা পাঠ; পরিবেশনায়: গীতাসংঘ, করেরপাড়া, সিলেট, দুপুর ১২টা ০১ মিনিটে পদাবলী কীর্ত্তন, পরিবেশনায়: সুমন বৈদ্য, দুপুর ১টা ৩১ মিনিটে মহারাজভোগ নিবেদন, অপরাহ্ন ২টা ০১ মিনিটে সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহারাজভোগের মহাপ্রসাদ বিতরণ করা হবে, সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে আরতি কীর্ত্তন ও বিশেষ প্রার্থনাসভা, রাত ৮টা ০১ মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ পাদুকা উৎসবে সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন এষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমিত দেব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।