সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে তীর শিলং জুয়া খেলার সময় তিনজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারী) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন বাসটার্মিনাল সংলগ্ন শতাব্দী গেইটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলায় জড়িত অবস্থায় করিম আহমেদ প্রকাশ রহিম (৩০), হেলাল আহমেদ (২৮) এবং আলাল মিয়া (৪৭)কে আটক করা হয়।
আটককৃত করিম আহমেদ প্রকাশ রহিম সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার নিমাদন এলাকার সাথির আলী প্রকাশ চেরাগ আলীর ছেলে, বর্তমানে দক্ষিণ সুরমার আলমপুর এলাকায় বসবাস করছেন। হেলাল আহমেদ জকিগঞ্জ উপজেলার শাহজালালপুর পূর্ব এলাকার সুরুজ আলীর ছেলে, বর্তমানে বাসটার্মিনাল এলাকার হোটেল তাজমহল রেস্টুরেন্টে অবস্থান করছেন। আলাল মিয়া নেত্রকোনা জেলার মদন উপজেলার বজলুর রহমানের ছেলে, বর্তমানে দক্ষিণ সুরমার বাসটার্মিনাল রোড এলাকায় থাকেন।
ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৯৫ ধারায় একটি নন এফআইআর দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।