প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:১৮ (বুধবার)
সিলেট নগরীর শেখঘাটে জামায়াতের রামাদ্বান ফুডপ্যাক বিতরণ

ছবি: সংগৃহীত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা আমাদেরই স্বজন। আমাদের সম্পদে তাদের হক রয়েছে। যাকাতভিত্তিত অর্থব্যবস্থা না থাকায় তারা নিজের অধিকার থেকে বঞ্চিত। অথচ নামাজ রোযার মত যাকাতও ফরজ। কিন্তু যাকাতের ব্যাপারে সমাজে নানা উদাসীনতা দেখা যায়। সমাজ থেকে সবধরণের শ্রেনী বৈষম্য দূর করতে ইনসাফভিত্তিক সমাজ ও যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। জামায়াত সেই সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘মাহে রমজান হচ্ছে কুরআন নাযিলের মাস। আত্মসংযমের এই মাস আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। সমাজের সকল স্তরের মাহে রমজানের এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে। অসহায় হতদরিদ্র মানুষগুলো যাতে দুমুঠো খেয়ে ইফতার ও সেহেরী পালন করতে পারে সেদিকে আমাদের নজর দিতে হবে। সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে।’

তিনি রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শেখঘাট এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে রামাদ্বান ফুডপ্যাক উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

থানা নায়েবে আমীর এ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আয়কর আইনজীবী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ১২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল কাদির, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল হাকিম, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাজহারুল ইসলাম, ১১নং ওয়ার্ড সভাপতি আব্দুল আলীম, ১২নং ওয়ার্ড সভাপতি ফয়েজুল ইসলাম ও ১৪নং ওয়ার্ড সভাপতি আব্দুজ্জাহের প্রমূখ।