ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার তুরাগ এলাকায় ‘ডাচ-বাংলা ব্যাংকের’ টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত থাকা ছিনতাই মামলার পলাতক মো. জনি মিয়া (৩৫) নামে এক আসামীকে তাহিরপুর সীমান্ত এলাকা হতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট থেকে আটক করা হয়। আটককৃত জনি মিয়া একই ইউনিয়নের বড়ছড়া গ্রামের গনি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে ট্যাকারঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বড়ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনের থাকা জনি মিয়াকে আটক করে।
ট্যাকারঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিন জানান, তুরাগ থানার মামলা নং ১০(৩) ২৩ (ধারা ৩৯৫/৩৯৭/৪১২/৩৫ পেনাল কোড) অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই আটককৃতকে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
তাহিরপুর থানার (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।