ছবি: সংগৃহীত
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালালা ডাল কাটার কাজের কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর অনেক গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল, কাকুয়ারপাড়, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার এলাকা, আবাসিক এলাকা, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, বড়শালা বাজার, পর্যটন এলাকা, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা ও সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজের সময় বিদ্যুৎ লাইন সচল থাকবে বলে গণ্য হবে এবং কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
বিউবো গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।