প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬ ১৯:৫০ (রবিবার)
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে অন্তত ৮ জন নি হ ত, আহ'ত ২০-এর বেশি

ছবি: সংগৃহীত

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে অন্তত আটজন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত সেমেশ এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম ও পুলিশ।

জেরুজালেম পোস্ট-এর খবরে বলা হয়েছে, হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। একই সঙ্গে মধ্য ইসরাইলের আরও একটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা নিবন্ধিত হয়েছে।

ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের অনুসন্ধান ও উদ্ধারকারী দল, বিপুলসংখ্যক চিকিৎসাকর্মী এবং আহতদের দ্রুত সরিয়ে নিতে একটি হেলিকপ্টার ঘটনাস্থলে কাজ করছে।

হামলার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক কর্তৃপক্ষ। এ ঘটনায় ইরান ও ইসরাইল-এর মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।