প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬ ২০:৫৬ (সোমবার)
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দোয়া ও ইফতার মাহফিল

ছবি: সংগৃহীত

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক ইফতার মাহফিল শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ানের পরিচালনায় এবং প্রধান শিক্ষক হাফিজ মো: মশহুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিয়াম সাধনা ও ইফতারের তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপপরিচালক এ এস এম আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক হাফিজ মো: মশহুদ চৌধুরী।

ইফতার মাহফিলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, জেলা শিক্ষা অফিসার এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের পুর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম।