ছবি: সংগৃহীত
কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের সংগ্রহ করেছে। দলের হয়ে সর্বোচ্চ রোস্টন চেজ করেছেন ২৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪০ রান। জেসন হোল্ডার ২২ বলে দুই চার ও তিন ছক্কায় ৩৭ রান করেন। রোভম্যান পাওয়েল করেছেন ১৯ বলে ৩৪ রান, আর সিমরন হিতমার ১২ বলে ২৭ রান করে ফেরেন।
ভারত টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ম্যাচটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এই গ্রুপে ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপপর্বে চার ম্যাচের সব জয় নিয়ে সুপার এইটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।
ভারত গ্রুপপর্বে অপরাজিত থাকলেও সুপার এইটে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালের দৌড়ে চাপের মুখে পড়েছে। পরে জিম্বাবুয়েকে হারিয়ে তারা সেমির আশা ধরে রেখেছে। দুই দলেরই সুপার এইটে সমান ২ পয়েন্ট থাকায় আজকের ম্যাচই নির্ধারণ করবে কোন দল সেমিফাইনালে যাবে।
টানা ৩০ ম্যাচে টি-টোয়েন্টিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারতের জয় ১৯টি, ওয়েস্ট ইন্ডিজের ১০টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত। আজকের ম্যাচে জয়ী দল সরাসরি সেমিফাইনালে উঠবে।