সিলেটের তেমুখী পয়েন্ট এলাকা থেকে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসা এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্প-২ এলাকার মৃত নুরুল বশরের ছেলে শহীদুল আমিন (১৯)। তিনি আরও দুইজন সমবয়সী বাংলাদেশি বন্ধুর সঙ্গে সিলেটে আসেন বলে জানা গেছে।
রবিবার (১ মার্চ) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে জালালাবাদ থানার তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হচ্ছে।