অবৈধভাবে বোর ফসল জমির আঙ্গিনা থেকে মাটি কাটার (এস্কেভেটর) ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করার দায়ে তাহিরপুরে মো. শাহ আলম মিয়া (৩৮) নামে এক এস্কেভেটর মালিককে জরিমান করা হয়। শাহ আলম উপজেলার রতনশ্রী গ্রামের বদর উদ্দিনের ছেলে।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ১১ টায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি গ্রাম সংলগ্ন মাটিয়ান হাওরের আলমখাঁলি পার্শবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত তিনদিন ধরে রাতের আধারে মাটিয়ান হাওরের আলমখাঁলি সংলগ্ন কানিবাড়ি এলাকার বোরো ফসল জমির পাশ থেকে এস্কেভেটর দিয়ে মাটি কেটে ওই এলাকার বিভিন্ন জায়গায় ২ হাজার থেকে ২ হাজার ৫শ’ টাকায় প্রতি গাড়ি মাটি বিক্রি করে আসছে। এই চিত্র এলাকাবাসীর নজরে পড়লে এস্কেভেটরসহ ৫টি লড়ি গাড়ি আটক করেন স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসনকে অবগত করা হলে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ আলম শান্তনু তাৎক্ষনিক পুলিশের একটি টিম নিয়ে মোবাইলকোর্ট পরিচালনা করে এস্কেভেটর মালিককে মাটি কর্তন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহারুখ আলম শান্তনু এ তথ্য নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি উত্তোলন করে অন্যত্রে বিক্রি করা দায়ে এস্কেভেটর মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, এসব অবৈধ কাজে কাউকে ছাড় দেয়া হবে না, এ অভিযান অব্যাহত থাকবে।