প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬ ২১:৩৯ (বৃহস্পতিবার)
শান্তি বজায় রাখতে সজাগ থাকুন: এমপি তাহসিনা রুশদী লুনা

ছবি: সংগৃহীত

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেছেন, এই অঞ্চলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং শান্তি বজায় থাকে, সেদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষ যাতে ন্যায়বিচার পায় এবং শান্তিতে বসবাস করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। আমি আপনাদের অনুরোধ করব আপনারা সবসময় আইন মেনে চলবেন। আইন ও ন্যায়ের ভিত্তিতে আমরা যাতে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষে আমাদের কাজ করতে হবে।

বুধবার (৪ মার্চ) বিকেলে সিলেটের ওসমানীনগরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ইলিয়াস আলীর প্রতি আপনাদের অকৃত্রিম ভালোবাসা থেকেই আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আপনাদের সকল প্রত্যাশা ও চাওয়া-পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি সবসময় আপনাদের পাশে থাকতে এবং এলাকার উন্নয়নে শরিক হতে চাই।’

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম আসকির আলী, সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী,জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেরাগ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, জমিয়ত নেতা মাওলানা মঈন উদ্দিন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, শাহ এহিয়া,সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, বর্তমান সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী ও মানিক মিয়া, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী এবং ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা   এবং  এম. ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী।