ছবি: সংগৃহীত
সরকার তিনজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত প্রেষণের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
স্যেনা কর্মকর্তারা হলেন- সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।
সম্প্রতি সরকারের রদবদলের মাধ্যমে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নিয়োগ কার্যকর করা হয়েছে। এই পরিবর্তনের ফলে তিনজন কর্মকর্তার জায়গায় নতুন দায়িত্বপ্রাপ্তরা পদভার গ্রহণ করেছেন।