প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬ ২২:৪৭ (বৃহস্পতিবার)
সিলেটে চু রি হওয়া গাড়ি ৩ ঘণ্টার মধ্যে উ দ্ধা র

ছবি: এসএমপি।

সিলেটে কোতোয়ালী মডেল থানার পুলিশ মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টার দিকে চুরি হওয়া একটি প্রাইভেটকার মাত্র ৩ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে।

ঘটনাটি ঘটে কোতোয়ালী মডেল থানাধীন জেল রোডস্থ আড়ং শপিং মল এর সামনে, যেখানে তালাবদ্ধ অবস্থায় রাখা হালকা সোনালী রঙের ১৩০০ সিসি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৮৩০২; চেসিস নং EE111-5014331; ইঞ্জিন নং 4E-2081507) চুরি হয়।

গাড়িটির আনুমানিক মূল্য ৫,০০,০০০ টাকা। গাড়িটি এহসানুল হক পিয়াল এর নামে রেজিস্ট্রেশনকৃত এবং অভিযোগকারী সাজিয়া জামান (২৬) এর ব্যবহৃত।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯:৩৭ মিনিটে অজ্ঞাতনামা চোরেরা কৌশলে তালা খুলে গাড়িটি নিয়ে যায়। পরে রাত ১০:১০ মিনিটে গাড়িটি না পাওয়ার অভিযোগ দায়ের করা হয়।

কোতোয়ালী মডেল থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিসিটিভি বিশ্লেষণ ও গোপন সংবাদের মাধ্যমে ৩ ঘন্টার মধ্যে উপশহর ডি-ব্লক সানিহিল স্কুলের সামনে মেইন রোড থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করেন।