প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬ ১৬:২৭ (বৃহস্পতিবার)
সিলেটে রিমনকে ধরলো পুলিশ: বাসায় যা মিললো

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (এসএমপি ডিবি) অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পেঁয়াজ ও চিনি উদ্ধার করেছে। এসময় একজনকে আটক করেছে পুলিশ। 

আটককৃত মো. রিমন আহমেদ (২৪) জালালাবাদ থানার পগাইল গ্রামের সমুজ আলীর ছেলে। 

পুলিশ জানায়, বুধবার (৪ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের পাগইল এলাকায় মো. রিমন আহমদের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় ৮৭ হাজার টাকার ২০ বস্তা পেঁয়াজ এবং ৭ বস্তা চিনি উদ্ধার করা হয়।

আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।